সমেত ও সুগম পাঠাভ্যাস প্রত্যয়ে দেশের ৭১টি গণ গ্রন্থাগারে কথার কাগজ
৭১টি গণ গ্রন্থাগারে সংবেদনশীল সমেত ও সুগম শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’
- তানজীনা ফেরদৌস
বর্তমানে সারাদেশের ৭১টি গণ গ্রন্থাগারে সংবেদনশীল সমেত ও সুগম শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে। এটি সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের লক্ষ্য হলো সাহিত্যকে শহরকেন্দ্রিক সীমা থেকে বের করে সারাদেশে সমেতকরণ করা এবং দেশের প্রতিটি মানুষের সাথে যুক্ত করা।
গণ গ্রন্থাগার এই ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম, যেখানে পাঠক সহজেই বই ও সাহিত্যপত্রিকার সঙ্গে যুক্ত হতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাহিত্যচর্চা গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত হয় এবং মানুষের চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখে। সাহিত্য যখন সবার কাছে পৌঁছায়, তখনই একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের পথ তৈরি হয়।
সুগম ও অন্তর্ভুক্তিমূলক সাহিত্য কেবল একটি সাহিত্যিক প্রবণতা নয়,এটি মানবিক অধিকার, সামাজিক ন্যায় এবং জ্ঞানপ্রাপ্তির সমান সুযোগ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সাহিত্যচর্চার প্রসারে গ্রন্থাগার ও শিক্ষাপ্রতিষ্ঠান দুটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। তারা শুধু পাঠ্য সরবরাহকারী প্রতিষ্ঠানই নয়, বরং চিন্তার বিকাশ, সহমর্মিতা নির্মাণ এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার সামাজিক কেন্দ্র।
Comments
Post a Comment