Posts

Showing posts from February, 2026

সাহিত্যের গণতন্ত্রীকরণ - বিবিধ মাধ্যমে সুগম ও সমেত সাহিত্য

Image
সাহিত্যের গণতন্ত্রীকরণ - বিবিধ মাধ্যমে সুগম ও সমেত সাহিত্য লেখনী - নাঈমা পারভীন বাংলাদেশে সাহিত্যের গণতন্ত্রীকরণ আজ নীতিগত জরুরি বিষয়। কথার কাগজের সংবেদনশীল, সমেত ও সুগম/ Sensitive, Inclusive and Accessible (SIA) কর্মশালার মতো উদ্যোগ সাক্ষরতা-বঞ্চিত শ্রমজীবী মানুষ, ক্ষীণদৃষ্টি বা দৃষ্টিবঞ্চিত অনুরাগীদের কেন্দ্র করে ‘সাহিত্য সবার’— এই নীতিতে কাজ করে।  এই দৃষ্টিভঙ্গি নতুন নয়; আমাদের লোকসাহিত্য ও মধ্যযুগীয় কাব্যঐতিহ্য নিজেই প্রমাণ করে যে সাক্ষরতা সুবিধা—আবশ্যকতা নয়। এই দর্শন কেবল আমাদের নীতিবাক্যই নয়; বরং বাংলা সাহিত্যের শ্রুতি-সংস্কৃতির দীর্ঘ অভিজ্ঞতাজাত বিধান। শ্রুতিনির্ভর পরিবেশনা, সমবায়ী অংশগ্রহণ, ও পারফর্ম্যান্স অর্থাৎ সম্পাদন নির্ভর ব্যঞ্জনায় বাংলা সাহিত্য বরাবরই ছিল অন্তর্ভুক্তিমুখী। ১) পুঁথিপাঠ: শ্রুতি-নির্ভর অন্তর্ভুক্তির দীর্ঘ ঐতিহ্য বাংলা পুঁথি—ধর্মীয়, উপাখ্যানমূলক, নীতিপাঠ বা বীরগাথা—গ্রাম্য আখড়ায়, গুরুজনের আসরে, কিংবা মসজিদ-মন্দির সংলগ্ন উঠোনে উচ্চস্বরে পাঠ ও ব্যাখ্যা করে শোনানো হতো। এখানে কয়েকটি অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ— * পাঠকের ছন্দে শ্রোতার ...