Posts

Showing posts from December, 2025

সুগম ও সমেত সাহিত্যে প্রাতিষ্ঠানিক নীতি ও উদ্যোগ

Image
সুগম ও সমেত সাহিত্যে প্রাতিষ্ঠানিক নীতি ও উদ্যোগ:  তানজীনা ফেরদৌস সাহিত্য কেবল সৌন্দর্যবোধ বা শৈল্পিক প্রকাশের ক্ষেত্র নয়; এটি সমাজের বহুমাত্রিক বাস্তবতা, ক্ষমতার কাঠামো এবং মানুষের নানাবিধ অভিজ্ঞতার প্রতিফলন। দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও প্রকাশনা ব্যবস্থায় একটি সীমিত শ্রেণি, ভাষা ও দৃষ্টিভঙ্গির আধিপত্য লক্ষ করা গেছে। এই প্রেক্ষাপটে সুগম (Accessibility) ও সমেত (Inclusivity) সাহিত্য ধারণাটি সমসাময়িক বিশ্বে একটি নৈতিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক দায় হিসেবে গুরুত্ব পাচ্ছে। ১. আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ও নীতিমালা: বিশ্বের বৃহৎ প্রকাশনা সংস্থাগুলো বর্তমানে Diversity, Equity, and Inclusion (DEI)-কে তাদের প্রকাশনা দর্শনের কেন্দ্রে স্থাপন করছে। পিয়ারসন, পেঙ্গুইন র‍্যান্ডম হাউস, হার্পারকলিন্সের মতো সংস্থাগুলো মনে করে—সাহিত্য তখনই প্রাসঙ্গিক হয়, যখন তা সমাজের বহুবিধ কণ্ঠস্বরকে ধারণ করে। এই সংস্থাগুলোর নীতিমালায় কয়েকটি দিক বিশেষভাবে লক্ষণীয়। লেখক নির্বাচনে বৈচিত্র্য: কেবল প্রতিষ্ঠিত বা মূলধারার লেখক নয়, বরং নারী, ট্রান্সজেন্ডার, আদিবাসী, অভিবাসী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী লে...

সম্পাদকীয় ও প্রকাশনা নীতিমালায় সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা

Image
  সম্পাদকীয় ও প্রকাশনা নীতিমালায় সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা  তানজীনা ফেরদৌস।  আধুনিক সম্পাদকীয় ও প্রকাশনা নীতিমালায় সংবেদনশীলতা, নৈতিকতা এবং দায়িত্বশীলতার স্থান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি এবং পাঠকের ক্রমবর্ধমান সচেতনতার যুগে শুধু আকর্ষণীয় গল্প বা ভাষাগত দক্ষতাই যথেষ্ট নয় প্রকাশিত প্রতিটি লেখার সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক প্রভাব নিয়ে ভাবতে হয় বহুমাত্রিক বিবেচনায়। তাই একটি প্রকাশনা সংস্থার লক্ষ্য শুধু বাণিজ্যিক সাফল্য অর্জন নয়; বরং পাঠক, সমাজ ও মানবিক মূল্যবোধের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে ন্যায়পূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সাহিত্য নির্মাণে অবদান রাখা। সমাজ ও পাঠকের প্রতি নৈতিক দায়িত্ব: যে কোনো সাহিত্যকর্ম মানুষের চিন্তা, বিশ্বাস ও আচরণকে প্রভাবিত করতে পারে। ফলে পাণ্ডুলিপি বাছাই থেকে শুরু করে সম্পাদনার প্রতিটি ধাপে পাঠকের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা জরুরি। বিশেষ করে এমন লেখা যার মধ্যে জাতি, ধর্ম, লিঙ্গ, যৌনতা, প্রতিবন্ধকতা বা সামাজিক অবস্থান সম্পর্কে ধারণা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আরও সতর্কতা দরকার। কারণ একটি অসচেতন বাক্য, ভুল রূপক...