মানবতার তরে কথার কাগজ
প্রচন্ড শীতে আক্রান্ত আমাদের বাংলাদেশ। শৈত্য প্রবাহের সাথে জীবনের সংগ্রামে পর্যুদস্ত, পীড়াক্লিষ্ট ও বিপর্যস্ত আমাদের মানুষ।
কথার কাগজ সংবেদনশীল, সমেত ও সুগম সামাজিক ও মানবিক কল্যাণে অঙ্গীকারবদ্ধ। দেশ ও মানবতার জন্য সেই প্রত্যয়ে আমরা জানুয়ারি মাসের প্রতি কপি কথার কাগজের বিক্রয় থেকে উপার্জিত অর্থ ব্যয় করবো আমাদের দেশের দরিদ্র, শীতবস্ত্রের উষ্ণ-সুবিধাবন্চিত ও প্রকৄতির এই বৈরিতায় বিপর্যস্ত মানুষের জন্য কম্বল কিনে, এবং সেই কম্বল বিতরণ করে।
তাই, পুরো জানুয়ারি মাসে আপনার কেনা একটি কথার কাগজ আপনার দেশের দুস্থ ও অভাবী মানুষের হাতে পৌঁছে দেবে একটি কম্বল, চরম শীতের রাতে তাকে দেবে উষ্ণ নিদ্রা।
মানবতার তরে নিবেদিত আমাদের এই প্রয়াসে সমেত হবার জন্য
০১৭০৩৬৯৪৪৮১ বা
০১৭০০৮৬০৮০৪ বা
০১৩২৮৬৭৮৩৮৭ নম্বরে ফোন করুন, ও ৩০০ টাকা ব্যয় করে কথার কাগজ হেমন্ত সংখ্যাটি কিনুন। আপনার এই ৩০০ টাকা দেবে কোনো একজন দুস্থ শীতার্তকে একটি কম্বলের উষ্ণতা।
কথার কাগজ কিনুন, পড়ুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন।
সাহিত্যের উষ্ণতায় দেশের মানুষকে উপহার দিন কম্বলের উষ্ণতা।
Comments
Post a Comment